March 25, 2026, 12:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফিফা র‌্যাংকিংয়ে ইসরাইলকে টপকে ফিলিস্তিন

ফিফা র‌্যাংকিংয়ে ইসরাইলকে টপকে ফিলিস্তিন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ র‌্যাংকিংয়ে পৌঁছে গেছে ফিলিস্তিন। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে তারা প্রথমবারের মত টপকে গেছে ইসরাইলকে।

ফিফার এই সর্বশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৮২তম অবস্থানে উঠে গেছে ফিলিস্তিনিরা। এটিকে ঐতিহাসিক একটি অর্জন বলে মন্তব্য করেছে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফর্মেন্সের কারণে প্রতিবেশী ইসরাইল নেমে গেছে ৯৮তম অবস্থানে। অপরদিকে ফিলিস্তিনিরা সম্প্রতি বেশ ক’টি ম্যাচে জয়লাভ করেছে। ভুটানের বিপক্ষে ১০-০ গোলে জয়লাভ করা দলটি এখন ২০১৯ সালের এশিয়া কাপের চুড়ান্ত পর্বে স্থান করে নেয়ার অপেক্ষায় রয়েছে।

প্রতিবেশী দেশ হলেও বিশ্বকাপের বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে ইসরাইল। অপরদিকে ফিলিস্তিনিরা অংশ নেয় এশিয়া অঞ্চলে। উল্লেখ্য, ১৯৯৮ সালে ফিফায় অধিভুক্তি লাভ করেছে ফিলিস্তিন ফুটবল এসোসিয়েশন। এএফপি।

Share Button

     এ জাতীয় আরো খবর