March 15, 2026, 5:29 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

টুইটার নীতিমালা লঙ্ঘনে ভেরিফিকেশন সরাবে

টুইটার নীতিমালা লঙ্ঘনে ভেরিফিকেশন সরাবে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

নীতিমালা লঙ্ঘন করা ব্যবহারকারীদের কাছ থেকে ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে নেওয়ার ঘোষণা দয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। পুরো ভেরিফিকেশন ব্যবস্থা নিয়েও নতুন করে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি, খবর আইএএনএস-এর।

বুধবার টুইটারের @TwitterSupport অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, “আমরা ভেরিফাইড অ্যাকাউন্টগুলো নিয়ে প্রাথমিকভাবে যাচাই করছি আর যেসব অ্যাকাউন্টের আচরণ আমাদের নতুন নীতিমালার সঙ্গে মেলে না সেগুলো থেকে আমরা ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে ফেলব।”

চলতি মাসেই সাময়িকভাবে ‘ভেরিফাইড প্রোফাইল’ ব্যবস্থা বাতিল করে টুইটার।

সাধারণত সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং প্রতিষ্ঠান নির্বাহীদের মতো বিশিষ্ট ব্যক্তিদের প্রোফাইল ভেরিফাই করে থাকে টুইটার। এসব প্রোফাইলের পরিচয় নিশ্চিত করার পর এতে একটি নীল আইকন যোগ করা হয়। বর্তমানে অতি প্রতিক্রিয়াশীল এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের অ্যাকাউন্টও ভেরিফাই করা হচ্ছে বলে সে সময় বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

তখন টুইটার প্রধান জ্যাক ডরসি বলেন, এখন এই পদ্ধতি ‘পুনর্বিবেচনা’ করা হবে। আর প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “যাচাই করার মানে হলো পরিচয় ও ধ্বনির সতত্যা যাচাই করা। কিন্তু একে অনুমোদন বা গুরুত্বের ইঙ্গিত বলে ধরে নেওয়া হচ্ছিল।”

চলতি বছর অগাস্টে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিল আয়োজনকারীর অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকা নিয়ে টুইটারের সমালোচনা করা হয়। এরই প্রেক্ষিতে এমন ঘোষণা দিল টুইটার।

শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিলের ওই আয়োজনকারী জেসন কেসলার তার আইডির পাশে নীল ভেরিফায়েড ব্যাজ পেয়েছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর