March 8, 2026, 12:04 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের একটি কারখানায় ৪২০টি রোবট কাজ করছে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

pin up pinup

আশ্চর্জনক হলেও সত্য, ময়মনসিংহের একটি টেক্সটাইল কারখানায় একটি বা দুটি নয়, ৪২০টি রোবট কাজ করছে।

হ্যাঁ, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এনভয় টেক্সটাইলে ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এসব রোবটের ব্যবহার শুরু হয়।
এই কারখানাটি বর্তমানে ইউএসজিবি লিড সনদপ্রাপ্ত বিশ্বের প্রথম বস্ত্র কারখানা। কারখানাটিতে ১৪টি রোবোটিক কর্নারে প্রতিদিন ৫০০ টন ডেনিম সুতা উৎপাদন হয়। এতে করে কারখানার উৎপাদনশীলতা অনেক বেড়েছে। উৎপাদিত সুতার মান আরও নিখুঁত হয়েছে।

জানা যায়, বস্ত্র উৎপাদনের সময় মাঝেমধ্যেই লাইনে সুতা ছিঁড়ে যেত। এ রকম মুহূর্তে রোবট অনেকটা চোখের পলকেই সুতা জোড়া লাগিয়ে দিতে সক্ষম হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে না। যা সাধারণ শ্রমিকের পক্ষে প্রায় অসম্ভব ছিল।
এছাড়া নিজ হাতে সুতা জোড়া লাগাতে শ্রমিকদের অনেক সময়েরও প্রয়োজন হতো। কিন্তু এখন সুতা জোড়া লাগাতে আর সময়ের প্রয়োজন হয়না। সাথেসাথেই জোড়া লাগিয়ে দেয় রোবট।

কারখানা সূত্রে জানা যায়, ১০ জন শ্রমিক যে কাজ করেন, একটা রোবট সেই পরিমাণ কাজ করতে পারায় রোবটের ব্যবহার তুলনামূলক অনেক সাশ্রয়ী। এদিকে রোবটের ব্যবহার বাড়িয়ে শ্রমিকের সংখ্যাও অনেক কমিয়ে আনা হয়েছে। কারখানাটিতে বর্তমানে শ্রমিকের সংখ্যা মাত্র এক হাজার।

অপুর্ব
ময়মনসিংহ

Share Button

     এ জাতীয় আরো খবর