April 6, 2026, 3:51 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩।

পটুয়াখাল প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর মহিপুর মধ্য (কাঁচ বাজার) বাজারে শনিবার রাতে পাবলিক টয়লেটের সুইপারের রুমে অনৈতিক কাজে জরিত থাকার অভিযোগে মিলিত হওয়ার সময় এক নারী সহ দুই খদ্দেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন জার্মানি মনি ছদ্মনাম (১৩) মাছ ব্যবসায়ি ইউসুফ (৩৮) ও সুইপার আলমগীর (৪০)।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত আলমগীর পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজ করে আসছে। অনেক বার তাকে সতর্ক করা হলেও তিনি কারো কোন কথার তোয়াক্কা না করে পতিতাদের অভয় আশ্রমে পরিনতি করেছে পাবলিক টয়লেটের সুইপার রুম।

মহিপুর বাজারেন গার্মেন্টস ব্যবসায়ী রাব্বি জানান, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখন টয়লেটে জরুরত সারার জন্য আসি তখন ভিতরে নারী এবং পুরুষদের কথোপকথন শুনতে পাই। দরজায় নক করলে দরজা বন্ধ করে বসেছিল নিঃশব্দে। অনেক ডাকাডাকির পরেও তারা দরজা খুলছিল না। এমন অবস্থায় আমি বাহির থেকে দরজা বন্ধ করে এলাকা বাসীকে খবর দেই। এলাকাবাসীরা তাদেরকে মহিপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি। নারী সহ তাদেরকে থানা হেফাজতে আনা হয়েছে। আটককৃতদের ৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর