April 17, 2026, 7:01 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার
নতুন মডেলের কমদামী আইফোন ও আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
ফাইল ছবি

বাজারে কমদামে আইফোন আনছে অ্যাপল

ডেস্ক রিপোর্ট :: পিডিনিউজ২৪.কম ।।

mostbet

নতুন মডেলের কমদামী আইফোন ও আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করে জানানো হয়, মার্চের ৮ তারিখ এরকম একটি ঘোষণা দিতে পারে অ্যাপল কোম্পানি।

হৈচৈ ফেলে দেয়া ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়, কম দামের আইফোন ও আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে অ্যাপল। ২০২১ সালের অক্টোবরের পর নতুন এই পণ্য বাজারে আনবে প্রতিষ্ঠানটি।

২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতায় নতুন মডেলের কমদামী আইফোন ও আইপ্যাড বাজারে আনার  অনুষ্ঠানটিও ভার্চুয়ালি আয়োজন করা হতে পারে।

উল্লেখ্য, বিশ্বখ্যাত অ্যাপল কোম্পানি সর্বশেষ নিউ ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে ছাড়ে। বর্তমানে আইফোন সিই নামের কম দামি আইফোন চালু আছে বাজারে। দাম হচ্ছে তিনশ ৯৯ ডলার। যেটা বাজারে আসে ২০২০ সালে। তবে নতুন মডেলটিতে সংযুক্ত থাকতে পারে দ্রুততম প্রসেসর ও ৫-জি সেবা।

Share Button

     এ জাতীয় আরো খবর