April 6, 2026, 11:16 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কাজেম আলী হাওলাদারের ধানক্ষেতের জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

সাপ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা এ্যানিমেল লাভারর্স অফ পটুয়াখালীর উদ্ধারকর্মী মাসুদ হাসান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে আমাদের ফোনে একটি কল আসে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি কালোর মধ্যে হলুদ ডোরা এ সাপটি ধানক্ষেতে কৃষকের জালে তীব্র বিষধর শঙ্খিনী সাপ আটকা পড়ে আছে, আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে। প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি স্থানীয়দের কাছে দু’মুখো সাপ নামেও পরিচিত।

কৃষক কাজেম আলী জানান, আমার বাড়ি পাশের ধানক্ষেতের জালে সাপটি আটকা পড়ে। আমরা স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু বন্যপ্রানী নিয়ে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করে এবং এটি একটি উপকারী সাপ এটা মারা যাবেনা বলে জানায়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান জানান, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে। তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকা বেশ কয়েকটি এ জাতীয় সাপ উদ্ধার করা হয়েছে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর