April 9, 2026, 1:25 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হিলি সংবাদদাতাঃ

mostbet

টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও খুনে জড়িতদের বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে আজ রবিবার সকাল সোয়া ১১টায় হিলি আজিজিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বাহির করা হয়। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলীগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। সেই সাথে ৪ জনকে খুনের সাথে জড়িতদের দ্রæত বিচারের দাবী জানান এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান তারা। অন্যথায় সামনের দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এতে হিলি আজিজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা, মাওলানা ওহাব, তৌফিক এলাহি,বোরহান উদ্দিন,তৈয়ব উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর