January 23, 2026, 7:19 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

কোচের সম্ভাবনায় এগিয়ে খালেদ মাহমুদ

কোচের সম্ভাবনায় এগিয়ে খালেদ মাহমুদ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

 

গুঞ্জন যা ছিল, সেটি শক্ত ভিত্তি পেল বিসিবি প্রধান নাজমুল হাসানের কথায়। বিদেশি কাউকে চূড়ান্ত করতে না পারলে বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার সম্ভাবনায় এগিয়ে খালেদ মাহমুদ।

চন্দিকা হাথুরুসিংহে পদত্যাগপত্র পাঠানোর পর তার সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেনি বিসিবি। তবে হাথুরুসিংহে যে থাকছেন না, সেটি অনেকটাই নিশ্চিত। আলোচনা চলছে তাই পরবর্তী কোচ নিয়ে। অনেকের সঙ্গে যোগাযোগও করছে বিসিবি।

বিদেশি কাউকে চূড়ান্ত করতে সময় লেগে যেতে পারে কিছুটা। সেই সময়টায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হবে কোনো একজনকে। সোমবার বিসিবি প্রধান জানিয়ে দিলেন বোর্ডের পছন্দের কথা।

“পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা চূড়ান্ত করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের স্থানীয় কেউ কোচ হবে। এখানে খালেদ মাহমুদ আছে, তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাকেই দায়িত্ব দেয়া হবে।”

দিন দুয়েক আগে খালেদ মাহমুদ জানিয়েছেন, দায়িত্ব পেলে সানন্দেই তা নেবেন তিনি। সাবেক এই অধিনায়ক বিসিবির আগের ও বর্তমান কমিটির পরিচালক। পাশাপাশি কোচিংও করান ঢাকা প্রিমিয়ার লিগে ও বিপিএলে। কোচ হিসেবে আছেন ঢাকার বাইরের একটি ক্রিকেট একাডেমিতেও। এর আগে জেমি সিডন্সের সময় ছিলেন জাতীয় দলের সহকারী কোচ।

Share Button

     এ জাতীয় আরো খবর