March 24, 2026, 4:21 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অস্থির হননি গেইল

অস্থির হননি গেইল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নাসির হোসেনের প্রথম বল থেকে ১ রান নিলেন ব্রেন্ডন ম্যাককালাম। পরের পাঁচ বল ডট খেললেন ক্রিস গেইল। সিলেট সিক্সার্স অধিনায়কের পরের ওভারের ছয়টি বলই ডট খেললেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। মেডেন দিয়েও অস্থির হননি। বিশ্বাস ছিল পুষিয়ে দিতে পারবেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিলেটের বিপক্ষে দ্বাদশ বলে প্রথম রান পান রংপুর রাইডার্সের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে একটু বেশিই সময় নিয়েছিলেন তিনি। জানান, অন্য প্রান্তে ম্যাককালাম রানের গতি ঠিক রাখায় রানের জন্য তাড়াহুড়া করেননি তিনি।

“উইকেটে সময় কাটাতে চেয়েছি, কারণ জানি সেটা আবার পুষিয়ে দিতে পারব। শুরুটা মন্থর হলেও তাই অস্থির হইনি, স্নায়ুকে শান্ত রেখেছি। চেষ্টা করেছি পরিকল্পনা ঠিকঠাক মত বাস্তবায়ন করতে।”

“রান পেয়ে আমি খুশি। প্রথম ম্যাচে রান পাইনি। আজকেও শুরুটা মন্থর ছিল, ছন্দ পেতে একটু সময় লেগেছে। ম্যাককালাম সেই সময়টায় দারুণ ব্যাট করেছে। ৮.৪ ওভারে ৮০ রানের জুটি, এই ধরনের উইকেটে দুর্দান্ত। থিতু হওয়ার পর চেষ্টা করেছি রান করতে।”

গেইলের ডানা মেলার শুরু নাসিরকে ছক্কা হাঁকিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ডের মালিককে। লিয়াম প্লানকেট, দানুশকা গুনাথিলকাকেও উড়িয়েছেন তিনি। ফেরার আগে ৩৮ বলে করেছেন ৫০ রান।

গেইল মনে করেন, বড় শট খেলার আগে মিরপুরের উইকেটের গতিটা বুঝে নেওয়া জরুরি। যত দ্রুত উইকেটে থিতু হওয়া যাবে তত দ্রুত বোলারদের ওপর চড়াও হওয়া যাবে।

“এই ধরনের উইকেটে দ্রুত থিতু হওয়া খুব জরুরি। উইকেটের গতিটা একবার ধরতে পারলে শট ভালো খেলা যায়।”

Share Button

     এ জাতীয় আরো খবর