March 24, 2026, 4:15 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অভিষেকেই চ্যাম্পিয়ন দিমিত্রভ

অভিষেকেই চ্যাম্পিয়ন দিমিত্রভ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এটিপি ফাইনালসের ইতিহাসে ১৯ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন গ্রিগর দিমিত্রভ।

লন্ডনে রোববার ফাইনালে বেলজিয়ামের দাভিদ গফিনকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপাটি ঘরে তোলেন বুলগেরিয়ার দিমিত্রভ।

১৯৯৮ সালে স্পেনের আলেক্স কোরেৎজা সবশেষ খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার অভিষেকেই শিরোপা জিতেছিলেন।

দারুণ এই কীর্তি গড়ে নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না দিমিত্রভের।

“এইমাত্র যা করেছি তা আমি এখনও ভাবার চেষ্টা করছি। এটা আমার কাছে দারুণ, অবিশ্বাস্য অর্জন। তবে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে।”

“আমার অন্যতম মূল লক্ষ্য হলো একটি গ্র্যান্ড স্ল্যাম জয়। এটা সবসময়ই আমার একটা স্বপ্ন হয়ে আছে। এখন মনে হচ্ছে, ধীরে ধীরে আমি সেদিকে এগিয়ে যাচ্ছি।”

গ্রুপ পর্ব, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে প্রায় ২১ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছেন ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা দিমিত্রভ।

র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। তৃতীয় স্থানে থেকে বছর শেষ করবেন তিনি। আর এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ হবে গফিনের।

Share Button

     এ জাতীয় আরো খবর