March 23, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবারের বিপিএলে প্রথম ৫ উইকেট শিকারি বোলার হাসান আলি

এবারের বিপিএলে প্রথম ৫ উইকেট শিকারি বোলার হাসান আলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টের শুরু থেকেই তার আসার প্রতীক্ষায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হাসান আলি দেখিয়ে দিলেন, কেন তার ওপর এত ভরসা দলের। এবারের বিপিএলে প্রথম ৫ উইকেট শিকারি বোলার এই পাকিস্তানি পেসারই।

বিপিএলে সোমবার ঢাকা ডায়নামাইটসের শক্তিশালী ব্যাটিং লাইনআপে বিধ্বংসী সব গোলা ছুঁড়েছেন হাসান। নিয়েছেন ৫ উইকেট, ৫টিই বোল্ড!

ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভার দিয়ে হাসানের শিকার শুরু। প্রথম বলেই ফিরিয়ে দেন বিপজ্জনক এভিন লুইসকে। দুর্দান্ত ফুল লেংথ বলটিতে ব্যাট নামাতে দেরি করে ফেলেন বাঁহাতি লুইস।

এক বল পরই আরেকটি বোল্ড। এবারও গতিময় ফুল লেংথ বলের জবাব জানা ছিল না মেহেদি মারুফের।

নিজের পরের ওভারে হাসান ছিলেন খরুচে। সুনিল নারাইনের ব্যাটে হজম করেন এক ছক্কা, দুই চার।

দ্বিতীয় স্পেলে ফিরে হাসান ছিলেন আরও বিধ্বংসী। এবারও প্রথম বলেই উইকেট, গতিময় ফুল লেংথ বল। ফ্লিক করতে গিয়ে বোল্ড মোসাদ্দেক হোসেন।

এরপর নিজের শেষ ওভারে প্রথম তিন বলের মধ্যেই দুই লোয়ার অর্ডার নূর আলম সাদ্দাম ও আবু হায়দার রনির বেলস উড়িয়ে হাসান পূর্ণ করেন ৫ উইকেট। ৩.৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট।

৪৫টি টি-টোয়েন্টি খেলে হাসানের ক্যারিয়ারে এটি প্রথম ৫ উইকেট। হাসানের দারুণ বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস অলআউট হয় ১২৮ রানে।

Share Button

     এ জাতীয় আরো খবর