January 19, 2026, 1:34 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

সুদানে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

সুদানে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান গতকাল বৃহস্পতিবার দুই দিনের সফরে সুদান এসেছেন। সফরকালে তিনি মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ে গুরুত্বারোপ করবেন। ওয়াশিংটন খার্তুমের ওপর থেকে বাণিজ্যিক অবরোধ তুলে নেয়ার কয়েক সপ্তাহ পর তিনি এই সফরে এলেন। খবর এএফপি’র। ১২ অক্টোবর সুদানের ওপর থেকে বাণিজ্যিক অবরোধ তুলে নেয়ার পর এই প্রথম মার্কিন প্রশাসনের কোন উচ্চ পদস্থ কর্মকর্তা দেশটিতে সফরে এলেন। সুদানে তার এই সফরটি ওয়াশিংটনের ‘সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদ প্রদানকারী’ দেশগুলোর তালিকা থেকে দেশটির নাম মুছে দেয়ার একটি সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সফরকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সুলিভান সুদানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ‘ধর্মীয় স্বাধীনতাসহ মানবাধিকার’ নিয়ে আলোচনা করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর