January 19, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ইরাকে ৩ দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত শিশু উদ্ধার

ইরাকে ৩ দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত শিশু উদ্ধার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক           :

mostbet

ইরানে গত রোববার রাতে খেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও প্রায় ৯ হাজার। ভূমিকম্পের পর থেকেই ইরানের সব বাহিনী ও সংগঠন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় তিন দিন পর গত বুধবার সকালে ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

শিশুকে জীবিত উদ্ধারের খবর দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরান ফ্রন্ট পেজে জানিয়েছে। গত বুধবার সকালে ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়। ভয়াবহ এ ভূমিকম্পে দেশটির প্রায় ১২ হাজার ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসব মেরামত ও পুনরায় নির্মাণের জন্য সরকার ক্ষতিগ্রস্তদের অনুদান ও ঋণ প্রদান করছে। এ ছাড়া ইরানি সশস্ত্র বাহিনী ও রেড ক্রিসেন্টের উদ্যোগে বেশ কয়েকটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এ কয়েকদিনে এসব হাসপাতালে দুই শিশুর জন্ম হয়েছে।এছাড়া একজনের ব্রেইন সার্জারিসহ বেশ কয়েকটি সার্জারিও সম্পন্ন করা হয়েছে হাসপাতালগুলোতে।

Share Button

     এ জাতীয় আরো খবর