April 23, 2026, 2:32 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

জীবনের নিরাপত্তা না পেলে প্রচারণা থেকে সরে যাবো: মওদুদ

জীবনের নিরাপত্তা না পেলে প্রচারণা থেকে সরে যাবো: মওদুদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জীবনের ‘নিরাপত্তা’ না পেলে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের (ধানের শীষ) প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান। তিনি আরও বলেন, গতকাল সোমবার সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার পাঁচ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে তারা। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন। ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বলে সূত্রের খবর। তবে অক্ষত আছেন মওদুদ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। হামলার ঘটনায় আহতরা হলেন- মো. দিদার, আফসার হোসেন, বেলায়েত হোসেন ও মো. রাকিবসহ যুবদলের পাঁচ নেতাকর্মী। মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন অভিযোগ করে বলেন, সকালে পেশকারহাট, বামনী ও মুছাপুরের উদ্দেশ্যে প্রার্থীসহ আমরা গাড়িবহর নিয়ে বের হই। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পিছনে থাকা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, মওদুদ আহমদ গাড়িবহর নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর