March 22, 2026, 5:08 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা


রুস্তম আলী: বিশেষ প্রতিনিধি
৪ মার্চ, ২০২৬
রংপুর জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ৬টি আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হলো।
পরিচিতি সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে পরিচিতি সভা আরম্ভ হয়। সভায় নব-নির্বাচিত সদস্যগণের মধ্যে প্রথমে বক্তব্য শুরু করেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, রংপুর-২। তিনি তার বক্তব্যে প্রথমেই আলোকপাত করেন চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তিনি বলেন, উত্তরাঞ্চলের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গণমানুষের চিকিৎসার জন্য প্রসিদ্ধ। কিন্তু বর্তমান অবস্থা প্রতিক্ষেত্রে বৈষম্য ও দুর্নীতিতে ভরে গেছে, সাথে সাথে দালালদের দৌরাত্ম চোখে পড়ার মতো। ডাক্তারের অভাব, নার্স ও কর্মচারীদের র্দুব্যবহার, অপরিষ্কার ও স্যাঁত স্যাঁতে দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশে অসুস্থ রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, রোগীর সাথে আসা লোকজনও অসুস্থ হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয় দেখার কেউ নেই, বিষয়টি সুরাহা করার লক্ষ্যে তিনি লোকবল, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহসহ সার্বিক কর্মকান্ড সুচারুরূপে প্রতিপালন করার জন্য সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি নিজেই সহযোগির আশ্বাস প্রদান করেন। তাছাড়া জেলায় বেআইনী বালু উত্তোলন, অন্যায়ভাবে মামলা মোকদ্দমা, মাদক, মাদক নিরাময় কেন্দ্রসহ সার্বিক বিষয়ে আলোকপাত করেন এবং বিষয়গুলো দেখভালের জন্য তাদের যার যা সেক্টর তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর ক্রমান্বয়ে পর পর ৫ জন নব-নির্বাচিত সংসদ সদস্যগণ তাঁর বক্তব্যের সাথে সহমত পোষণ করে, তারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এবং সেই সমস্যাগুলো সমাধানকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন সাংসদগণ।
পরিশেষে জেলা প্রশাসক, সকলকে রমজানুল মোবারক জানিয়ে পরিচিতি সভার কাজ শেষ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর