March 15, 2026, 4:56 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল-১ জহির উদ্দিন স্বপন


পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (মন্ত্রী) দায়িত্ব পেয়েছেন, তিনি বিএনপি মিডিয়া সেলের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর আগে ২০০১ সালে তিনি বরিশাল- ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গৌরনদী- আগৈলঝাড়া (এমপির) দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য; মঙ্গলবার সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর