February 10, 2026, 5:54 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মোঃ সাদিকউর রহমান স্কলার: নীলফামারী
নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি নিরাপদ জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার দুপুরে (২ফেব্রুয়ারী) নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
ছয় মিনিটের বক্তব্যে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্ধিকারী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের মধ্যে একমাত্র নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।
বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেজা, বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক, বিসিক স্থাপন, সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নতি এবং বাইপাস ও জেলা সদরে ওভারব্রীজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও বিশ^বিদ্যালয় স্থাপনসহ শিক্ষা নগরী হিসেবে গড়ার প্রত্যয় রয়েছে।
দাড়িপাল্লা প্রতিকে প্রতিদ্বন্ধিতাকারী জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, আমরা নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই। জেলাটি পিছিয়ে রয়েছে, সম্ভাবনায় জেলা হিসেবে নীলফামারীতে অর্থনীতির চাকা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও কৃষি ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেয়ার প্রত্যয় রয়েছে।
অন্যান্যের মধ্যে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্ধিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেওয়াল ঘড়ি প্রতিকে প্রতিদ্বন্ধীতাকারী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতিকে প্রতিদ্বন্ধীতাকারী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রণ্ট মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম ও ফুটবল প্রতিকে প্রতিদ্বন্ধীতাকারী স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
জাতীয় সঙ্গিতের মাধ্যমে সূচনার পর স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।
অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া অঙ্গিকার ও শপথ গ্রহণ করেন ভোটারসহ প্রার্থীরা।
অনুষ্ঠানে একে অপরের সাথে হাত উচিয়ে শুভেচ্ছা জানান ভোটারদের প্রার্থীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর