April 23, 2026, 2:56 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

রামুতে গাঁজাসহ দম্পতি আটক

mostbet

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের রামুতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে জানা যায়।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বাইপাস এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক কারবারিরা বড় একটি মাদকের চালান চট্টগ্রাম হতে যাত্রীবাহী বাস যোগে কক্সবাজারের দিকে নিয়ে আসছে। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল চা-বাগানস্থ রামু পুরাতন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।তল্লাশিকালে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামক একটি বাসে থাকা দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীতে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামীরা হলেন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৫০) পিতা- মৃত মোফাজ্জল হোসেন, অপরজন তার সহধর্মিণী নূর নাহার (৪৩) স্বামী- মোঃ জাকির হোসেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মূলত ধরা পড়ার ঝুঁকি কমাতে তারা স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে মাদক পরিবহন করত।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক পাচারের রুটগুলো বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা সজাগ। বিশেষ করে উৎসব বা ছুটির সময় যখন অপরাধীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তখন আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামতসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর