January 21, 2026, 3:58 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

অনলাইন ডেস্কঃ

mostbet

সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে আগামী দশকে দেশটির বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদির জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান আহমেদ বিন আকিব আল-খাতিব জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই আসবে।

আল-খাতিব বলছেন, ‘ইনশাল্লাহ্, ২০২০ সালের মধ্যেই আপনারা দেখতে পাবেন সৌদি আরবে সত্যিকারের পরিবর্তন ঘটে গেছে।’

সৌদি আরবের তরুণ যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় ইতোমধ্যে সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে। আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।

রাজধানী রিয়াদে এর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ধাঁচে একটি অপেরা হাউস নির্মাণেরও কাজ শুরু হয়েছে।

চলতি বছর সৌদি আরব জুড়ে পঞ্চাশটি শহরে পাঁচ হাজারেরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি সৌদিতে যে জাতীয় দিবস উদযাপন করা হয়েছে, তাতেও এই প্রথমবারের মতো নারী-পুরুষ উভয়েই অংশ নিয়েছিলেন। রাজপথে ইলেকট্রনিক মিউজিকের তালে তালে সৌদির ছেলে-মেয়েরা সেদিন একসাথে নেচেছিলেন। এমন দৃশ্য সেখানে আগে কখনও দেখা যায়নি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর