April 20, 2026, 11:52 am

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক


ইয়ানূর রহমান :
যশোরের পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে মাদকসহ ৫ কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৮ এপ্রিল তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্স কক দুই বোতল উদ্ধার করা হয়। তবে এলাকাবাসীর দাবি তাদের কাছে অনেক মাদক ছিল বিএসএফ ও বিজিবি দুই ধারে থাকায় তারা পানির নিচে মাদক পুতে রেখেছেন।

mostbet

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের ইউসুফ আলী (৩০), মোঃ সাবু,(৩৪) হায়দার আলী (২৭) আলমগীর হোসেন (৩০) ও শার্শার নয়ন মনি (৩৫)।

পুটখালী ক্যাম্পের সুবেদার জামিল হোসেন জানান, নায়েক মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০ পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর মধ্যে থেকে ভারতীয় ২ বোতল উইন্স কোরেক্স কক উদ্ধার করা হয়।#

Share Button

     এ জাতীয় আরো খবর