April 22, 2026, 2:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণকারীরা ভাড়া করে সিএনজি যোগে নিয়ে যায় তিনজনকে গহীন পাহাড়ে। সেখানে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা অপহৃত তিনজনকে গহীন পাহাড় থেকে ৭ দিন পর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তারা তিনজনই কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা।

mostbet

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, ‘গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত ব্যক্তিরা ভুক্তভোগীদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনেন। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে রাজারছড়া এলাকার করাচীপাড়ার গহীন পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়।’

তিনি আরও জানান, অপহরণকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় তাদের পরিবার গত রোববার (১২ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। বিষয়টি অবহিত হওয়ার পর অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে র‌্যাব।
আ. ম. ফারুক বলেন, ‘এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টেকনাফ সদর ইউনিয়নের করাচীপাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যান। পরে অপহৃত জাকির আহাম্মদ, নুর হোসেন ও আয়াত উল্যাহকে উদ্ধার করা হয়।’

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর