April 13, 2026, 8:28 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মিনারের গানের মিউজিক ভিডিওতে অপূর্ব

মিনারের গানের মিউজিক ভিডিওতে অপূর্ব

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

নাটকের মানুষ অপূর্ব। সাধারণত মিউজিক ভিডিওতে দেখা যায়না তাকে। তবে এবার মিনারের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। স্নেহাশীষ ঘোষের কথায় ‘এখন’ শিরোনামের এই গানটির সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি যেখানে অপূর্বর বিপরীতে কাজ করেছেন অথৈ। গত ১০ নভেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির শুটিং সম্পন্ন হয়। সংগীতার ব্যানারে খুব শিগগিরি ইউটিউবে প্রকাশিত হবে।

মিনার বলেন, ‘অপূর্ব ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। আমার গানের মিউজিক ভিডিওতে তার উপস্থিতি নিঃসন্দেহে শ্রোতা-দর্শকদের ভালোলাগায় নতুন মাত্রা যোগ করবে। আশা করছি সবাইকে ভালো কিছুই উপহার দিতে পারবো।’

অন্যদিকে অপূর্ব বলেন, ‘গান পছন্দ হলে তবেই মিউজিক ভিডিওতে অভিনয় করি। এই গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। তাছাড়া এখন যারা গান করছে তাদের মধ্যে মিনারের গান আমার অনেক ভালো লাগে। পরিচালক হিমিও কাছের ছোট ভাই। কাজটিও খুব যতœ নিয়েই করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর