April 17, 2026, 9:25 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

আইটেম গার্ল ববি

অনলাইন ডেস্ক:-

mostbet

ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। এবার আরো একটি নতুন রুপে ধরা দেবেন তিনি। সানী সানোয়ার পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছবিতে তার ক্যামিও এপিয়ারেন্স (অতিথি শিল্পী) হবে, একই সঙ্গে ছবির আইটেম গানেও দেখা যাবে।

জানা গেছে, এরই মধ্যে ঢাকার অদূরে একটি শুটিংস্পটে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ‘চালাও গুলি’ শিরোনামের এই আইটেম গানে কোরিওগ্রাফি করেছেন আলী।

এ প্রসঙ্গে জানতে চাইলে ববি বলেন, বেশ কিছু দিন ধরে নির্মাতা সানী সানোয়ার তার ব্ল্যাক ওয়ার ছবিতে এ কাজটির জন্য বলে আসছিলেন। কিন্তু আমি কাজটি করবো কি করবো না- তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। পরে ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটিতে যুক্ত হই। এরইমধ্যে আমরা শুটিং শেষ করেছি। বড় আয়োজনে কোরিওগ্রাফার আলীর নির্দেশনায় দারুণ কিছু হতে যাচ্ছে চালাও গুলি শিরোনামের এই গানটি।

আইটেম গানটি নিয়ে আশাবাদী এই নায়িকা আরো বলেন, ইদানিং দেখা যায় বলিউড ও টলিউডের কোনো কোনো আইটেম গান ‘সিগনেচার’ হয়ে ওঠে। সেরকমই একটা কাজ হয়েছে ব্ল্যাক ওয়ার ছবিতে।

উল্লেখ্য, এরই মধ্যে সাড়া ফেলেছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ ছবির টিজার। সব কিছু ঠিক থাকলে ছবিটি নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ এবং শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর