April 18, 2026, 6:44 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুর সীমান্তে বিজিবি’র নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য

চলে গেলেন প্রথম নারী প্রযোজক মালতী দে

চলে গেলেন প্রথম নারী প্রযোজক মালতী দে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

দেশীয় চলচ্চিত্রের ‘প্রথম নারী প্রযোজক’ হিসেবে খ্যাত মালতী দে (৮৬) আর নেই। ৯ নভেম্বর সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।  দীর্ঘদিন ধরে ডায়াবেটিক সমস্যায় ভুগছিলেন মালতী দে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। রাতেই অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান মালতী দের ছেলে ও নির্মাতা উত্তম আকাশ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এফডিসিতে। মালতী দে দুই ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মালতী দে প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছিলেন বিশিষ্ট নির্মাতাদের ছবিতে।

এই তালিকায় আছেন ঋত্বিক ঘটক, জহির রায়হান, খান আতাউর রহমান প্রমুখ। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘সুখ-দুঃখ’, ‘জোয়ার ভাটা’, ‘আপন পর’, ‘তিতাস একটি নদীর নাম’ প্রভৃতি। উত্তম চিত্রকথার প্রযোজক হিসেবে মালতী দে ছিলেন সফল। ইন্ডাস্ট্রিতে তিনি ‘দিদি’ হিসেবে খ্যাত ছিলেন।  তার প্রযোজিত ছবির মধ্যে রয়েছে ‘ঘাত-প্রতিঘাত’, ‘মুক্তির সংগ্রাম’, ‘আখেরি হামলা’, ‘রঙিন রংবাজ’, ‘দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে’, ‘তুই যদি আমার’ প্রভৃতি।  জনপ্রিয় অভিনেতা ওমর সানি জানান, মালতী দে ছিলেন তার আরেক মা। তাকে মা বলেই সম্বোধন করতেন। ১৭ বছর আগে নিজের মায়ের মৃত্যুর পর মালতী দে তাকে মাতৃত্বের ছায়া দিয়েছেন, তার ক্যারিয়ার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। এমন মানুষের মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন সানি

Share Button

     এ জাতীয় আরো খবর