March 17, 2026, 3:02 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ইয়েমেনে দুর্ভিক্ষে না খেয়ে থাকবে লাখ লাখ মানুষ

ইয়েমেনে দুর্ভিক্ষে না খেয়ে থাকবে লাখ লাখ মানুষ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। পরে জবাবে গত সোমবার ইয়েমেনের স্থল, জল ও আকাশপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দাবি এই অবরোধের মাধ্যমে তারা ইরানকে বিদ্রোহীদের অস্ত্র দিতে বাধা দিচ্ছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। বিগত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন। ত্রাণ সরবরাহ করা না হলে দেশটির লাখ লাখ মানুষ এখন না খেয়ে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক সৌদি জোটকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিরাপত্তা পরিষদকে বলেছি যদি এই অবরোধ তুলে নেওয়া না হয় তবে ইয়েমেন বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মধ্যে পড়বে।’ চলতি সপ্তাহের শুরুর দিকেও জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছিলো ওষুধসহ অনেক ত্রাণ সীমান্তে আটকে আছে। জরুরি ভিত্তিতে সেগুলো দুর্ভিক্ষপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। জাতিসংঘের মতে প্রায় ৭০ লাখ ইয়েমেনি দুর্ভিক্ষের শিকার হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর