December 17, 2025, 9:43 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

লেবাননের পাশে থাকার ঘোষণা ইরানের

লেবাননের পাশে থাকার ঘোষণা ইরানের

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সৃষ্ট রাজনৈতিক সংকটে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ সবসময় লেবাননের পাশে থাকবে এবং লেবাননের স্থিতিশীলতা রক্ষার জন্য সবরকমের প্রচেষ্টা চালাবে। গতকাল বুধবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে এক টেলিফোনে কথা বলেছেন রুহানি। তিনি বলেন, তেহরান ও বৈরুতের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দিন দিন তা বাড়ছে। হাসান রুহানি বলেন, ইরান সবসময় লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়ে আসছে। লেবাননের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ ও বড় বড় সমস্যা জাতীয় ঐক্যের মাধ্যমে সমাধান করেছে। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির আকস্মিক পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রও দেশটির জনগণ ব্যর্থ করে দিতে সক্ষম হবে। লেবাননকে বিদেশি শক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেয়া দেশটির জনগণের উচিত হবে না বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, চলমান কঠিন পরিস্থিতি সত্ত্বেও দেশের জনগণ নতুন ঘটনাবলীতে সজাগ রয়েছে। তিনি দাবি করেন, অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও জনগণ একেবারেই শান্ত ও স্বাভাবিক জীবনযাপন করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর