January 23, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

‘অন্য নায়কের সাথেও কাজ করবো’

‘অন্য নায়কের সাথেও কাজ করবো’
ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

শবনম বুবলি, মাঝে তর্ক-বিতর্কের ঘোলাজলের মধ্যে পড়লেও সবকিছু কাটিয়ে কাজ নিয়েই আছেন। কিছুদিন আগে শাকিবের বিপরীতে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি কাজী হায়াতের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানেও শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখা যাবে তাকে।
বিগত ছবিগুলোতে শহর কেন্দ্রিক চরিত্রে দেখা গেলেও এবার তিনি আঞ্চলিক ভাষা নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করছেন। তাই অভিজ্ঞতার জায়গাটা অনেকটাই ভিন্ন। আর এই ভিন্নতা ক্যারিয়ারে ইতিবাচক মোড় মনে করছেন তিনি।
বুবলি বলেন, ‘অভিনয়ের কোনো নির্দিষ্ট গ-ি নেই। চরিত্রের ভিন্নতা ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করে। তাই নোয়াখালির মেয়ের চরিত্রটি আমার কাছে বিশেষ কিছু।’
চলচ্চিত্রে বুবলি নিয়মিত হলেও পত্রিকার পাতায় এখনও ‘শাকিবের বিপরীতে’ কথাটি লিখতে হচ্ছে গণমাধ্যমকে। তাই এই প্রশ্ন অনেকদিন ধরেই বুবলির দিকে ছোঁড়া হচ্ছে যে, শাকিবের গ-ি থেকে তিনি বের হবেন কি-না?
এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘এর উত্তর আসলে নতুন করে দেওয়া কিছু নেই। কারণ শাকিবের গ-িতে আমি অভিনয় করছি এমনটা নয়। আমি যে ধরনের ছবিতে অভিনয় করতে চাই সেগুলোতে পরিচালক-প্রযোজক আমাদের জুটিকেই প্রাধান্য দিচ্ছেন। অবশ্যই আমি অন্য নায়কের সাথেও কাজ করবো।’

Share Button

     এ জাতীয় আরো খবর