December 11, 2025, 8:40 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

বোমা না বেগুন?

বোমা না বেগুন?

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির কার্লসরু শহরের পুলিশ গত বৃহস্পতিবার সকালে জরুরি এক ফোনকল পেয়েছিল। কলটি করেছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। পুলিশকে তিনি বলেন, তাঁর বাড়ির পেছন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা দেখা যাচ্ছে। ওই ফোনকল পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায়।

পুলিশও প্রথমে ওই বস্তুটিকে বোমা বলেই মনে করে। ৪০ সেন্টিমিটার দীর্ঘ গাঢ় রঙের বস্তু সেটি। তবে আরও গভীর পর্যবেক্ষণ ও তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, সেটি আসলে বোমা নয়। বোমাসদৃশ বস্তুটি আসলে বেগুন।

ফেসবুকে কার্লসরু পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অপরিচিত কেউ ওই বৃদ্ধার বেড়ার ওপর দিয়ে এটি ছুড়ে ফেলে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রায় পাঁচ কেজি ওজনের ওই বেগুন অভিযোগকারী নষ্ট করে ফেলেন।

জার্মানিতে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমার খোঁজ পাওয়া যায়। এর আগে গত আগস্ট মাসে ফ্রাঙ্কফুর্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১ হাজার ৪০০ টনের অবিস্ফোরিত বোমা পাওয়া যায়।

বোমা উদ্ধারের সময় সাত হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। একটি ভবন নির্মাণের সময় শ্রমিকেরা বোমাটির খোঁজ পান। তথ্যসূত্র: এনডিটিভি

Share Button

     এ জাতীয় আরো খবর