April 13, 2026, 7:29 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

তমার অপেক্ষা

তমার অপেক্ষা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

আর কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মির্জার নতুন ছবি। নাম ‘গেইম রিটানর্স’। ৩রা নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন রয়েল খান। আর এ ছবিতে তমা মির্জার নায়ক হিসেবে অভিনয় করেছেন নিরব। ছবিটির ফলাফল কেমন হবে তা নিয়ে চিন্তিত নয় তমা।

বরং, মুক্তির তারিখের জন্য অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। গতকাল তিনি বলেন, চলচ্চিত্রের বর্তমান বাজার খুব একটা ভালো না। তারপরও মার্কেট খারাপ বলে তো আর ছবি মুক্তি দেওয়া বন্ধ নেই। আমার বিশ্বাস এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিতে আমার চরিত্রের নাম পায়েল। ছবিতে চঞ্চল স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু মেয়েটি সবসময় আত্মহত্যা করার চেষ্টা করে। বিশেষ করে একবার আত্মহত্যা করতে গিয়ে নায়কের সঙ্গে দেখা হয়। আর কেন আত্মহত্যা করতে চাই এর পেছনেও একটা কাহিনি রয়েছে। দর্শক ছবিটি তা দেখলে বুঝতে পারবেন। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। আমি এখন ছবি মুক্তির অপেক্ষায় আছি। মুক্তির তারিখ দর্শকদের জানিয়ে দেয়ার পর এ ছবির গান ও ট্রেইলার দর্শক বেশ পছন্দ করেছে। বিশেষ করে গত ২৫শে অক্টোবর রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এ ছবির ট্রেইলারটি। ৪ মিনিট ৩৯ সেকেন্ডের এই ট্রেইলারে দেখা গেছে চলচ্চিত্রটিতে নিরব, তমা ও লাবণ্য ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ আরো অনেকে। এদিকে, এ ছবির পর ৮ই ডিসেম্বরে মুক্তি পাবে তমা মির্জার আরেকটি নতুন ছবি। এর নাম ‘চল পালাই’। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ ও শিপন মিত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর