April 24, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৯

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৯

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেপালে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানী কাঠমা-ু থেকে ৮০ কিলোমিটার দূরের ধাডিং জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। জেলা পুলিশ প্রধান ধ্রুব রাজ রাউত জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিতে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায়নি। ফলে ঠিক কতজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন সেটা বলা যাচ্ছে না।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পানির মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া নিখোঁজদের খোঁজে নৌকা নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে সেনাসদস্যরা।

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাসটির চালক হয়তো মদ্যপ ছিল।

পুলিশ পরিদর্শক বরুণ বাহাদুর সিং বলেন, ধারণা করা হচ্ছে বাসটির চালক আহত অবস্থায় পালিয়ে গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর