January 23, 2026, 8:54 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এর মধ্য দিয়ে আধুনিক, উন্নত ও আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন নিশ্চিত করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তীর র‌্যালিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। নাহিদ বলেন, শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান ও দেশপ্রেমে উজ্জীবিত হিসেবে গড়ে তোলা হবে। পায়রা ও বেলুন উড়িয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও কেক কাঁটা হয়। পরে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবের শেষ দিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ড. মশিউর রহমান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর