April 16, 2026, 1:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নওয়াজউদ্দিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীহারিকা

নওয়াজউদ্দিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীহারিকা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

তার জীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটিতে অভিনেতা নওয়াজউদ্দিন তার ‘নারী সঙ্গ’ নিয়ে অনেক ঘটনার উল্লেখ করেছেন। প্রেম এবং শারীরিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। আর তার মাধ্যমে গত দুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন নওয়াজ। বইটিতে নওয়াজ ও প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী নীহারিকা সিং এর ঘনিষ্ঠতার খোলামেলা বিবরণ আপাতত লাইমলাইটে। জানা গেছে নিহারিকাকে নিয়ে মুখরোচক এই ঘটনা প্রকাশিত হওয়ার পরে এবার নওয়াজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিনেত্রী। নওয়াজের এই কার্যকলাপ নিয়ে অত্যন্ত অস্বস্তিতে রয়েছেন নীহারিকা সিং।

তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০০৯ সালে নওয়াজ ও আমার মধ্যে খুব অল্পদিনের সম্পর্ক ছিল, ‘মিস লাভলি’ ছবির শুটিংয়ের সময় অল্প কিছু মাসের সম্পর্ক ছিল মাত্র। নীহারিকার দাবি, এই বই বিক্রি করার জন্য নওয়াজ এই দাবি করেছেন। তার দাবি সমস্ত ঘটনায় নওয়াজ যা লিখেছেন তা বানানো। এই ধরনের কোনও ঘটনার কথা নীহারিকার জানা নেই। এদিকে নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে কটাক্ষ করে নীহারিকা জানিয়েছেন, ওর অভিনয় দক্ষতা স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ থাকুক আমি চাই, সব কিছুর পরও আমি তার শুভ কামনা করি।

Share Button

     এ জাতীয় আরো খবর