March 23, 2026, 8:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নতুন মাইলফলকে মাশরাফি

নতুন মাইলফলকে মাশরাফি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিক বিন মুর্তজা। ইস্ট লন্ডনে ৫০তম ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নেমেছেন তিনি। বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি এই পেসার।

মাশরাফির আগে এই মাইলফলকে পা রাখা দু’জন হলেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। এর মধ্যে সবার ওপরে থাকা সুমন ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে জিতিয়েছেন ২৯টি ওয়ানডেতে। অন্যদিকে সাকিব ৫০টি ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৩ টিতে। মাশরাফি এখন অবধি ৪৯টি ম্যাচ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জয় এনেছেন ২৭টি ম্যাচে।

জয়ের শতকরা হিসেবে অবশ্য মাশরাফি সবার ওপরেই আছেন। তিনি ৫৭.৪৪ শতাংশ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন। আর এখানে সুমনের জয়ের শতকরা হার ৪২.০২ শতাংশ আর সাকিবের ৪৬.৯৩ শতাংশ।

ওয়ানডের অধিনায়ক হিসেবে মাশারাফির অভিষেক হয় ২০১০ সালে। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ৫ রানের জয়টা এসেছিল এই নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্বেই। ২৫ বলে ২২ রান ও ৪২ রানে দুই উইকেট নিয়ে তিনি সেবার পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। এরপর আবারো শরীরে বাসা বাঁধে ইনজুরি। ঢাকায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচে আবারো ইনজুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে দীর্ঘমেয়াদে অধিনায়ক বনে যান সাকিব।

এরপর মাশরাফি অধিনায়ক হিসেবে ফেরেন ২০১৪ সালে। সীমিত ওভারের ক্রিকেটে মুশফিকুর রহিমকে সরিয়ে মাশরাফির হাতে অধিনায়কের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই থেকে ধারাবাহিকভাবে নেতৃত্বে দুর্দান্ত সফল নড়াইল এক্সপ্রেস।

Share Button

     এ জাতীয় আরো খবর