April 24, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের কথা তুললেন বিজিবি প্রধান

আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের কথা তুললেন বিজিবি প্রধান

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 রোহিঙ্গা সঙ্কট অবসানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক অঙ্গনে যে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার, তাতে যুক্ত হলেন সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির প্রধান মেজর জেনারেল আবুল হোসেনও সৌদি আরবের জেদ্দায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরেন বলে গত বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনা বাহিনীর কর্মকর্তা আবুল হোসেন বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে মিয়ানমারের রাখাইনে গত অগাস্টের শেষে সেনা অভিযান শুরুর পর লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এই শরণার্থীরা সেনা অভিযানে হত্যা, ধর্ষণ, বাড়ি ¦ালিয়ে দেওয়ার খবর জানিয়েছেন রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়ে যেমন মিয়ানমারের সমালোচনা চলছে, তেমনি নির্যাতিতদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হচ্ছে বিজিবি প্রধান বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের সামনে উদারতা মানবিকতার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের সীমান্ত রক্ষী বাহিনীর আয়োজনে গত ১৫ অক্টোবর শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত জেদ্দায় এই সম্মেলন চলে সম্মেলনে বুধবার মেজর জেনারেল আবুল হোসেনদেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক সহায়তায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক বর্তমান, অতীত এবং ভবিষ্যত শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজিবি মহাপরিচালক বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার অতীত বর্তমান, সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার সুফল এবং বাংলাদেশ সীমান্তের অধিকতর নিরাপত্তায় তার অভিজ্ঞতা মতামত তুলে ধরেন সম্মেলনে ১৭টি দেশের স্থল সমুদ্র সীমান্ত নিরাপত্তা বিষয়ে ৪৫ জন বিশেষজ্ঞ বক্তব্য রাখেন

Share Button

     এ জাতীয় আরো খবর