April 23, 2026, 5:25 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

তোমাকে বিদায় জানাতে নয়—তোমাকে হৃদয়ে ধারণ করতেই আমরা আজ এখানে এসেছি

পিডিনিউজ ডেক্সঃ

mostbet

প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় জানাতে নয়—তোমাকে হৃদয়ে ধারণ করতেই আমরা আজ এখানে এসেছি।”
শোকাকুল কণ্ঠে এমন কথাই উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির জানাজায় দাঁড়িয়ে তিনি বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি থাকবে এই দেশের প্রতিটি মানুষের বুকে। এই ভালোবাসা, এই স্মৃতি—কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না।”
ড. ইউনূস বলেন, “হাদি হারিয়ে যাওয়ার মানুষ নয়। সে স্মৃতির মানুষ, সে আদর্শের মানুষ। আজ আমরা তাকে আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি। কিন্তু তার শিক্ষা, তার স্বপ্ন, তার প্রতিবাদ—সবকিছু আমাদের ভেতরেই থেকে যাবে।”
চোখ ভেজা কণ্ঠে তিনি স্মরণ করেন শহিদ হাদির রাজনৈতিক দর্শন ও সংগ্রামের কথা। বলেন, “নির্বাচনের যে শুদ্ধ পথ হাদি আমাদের দেখিয়ে গেছে, মানুষের কাছে যাওয়ার যে সহজ অথচ দৃঢ় ভাষা সে শিখিয়ে গেছে—সেটাই আমাদের পাথেয়। আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম, সেই পথেই হাঁটার শপথ নিলাম।”
প্রধান উপদেষ্টা বলেন, “আজ এখানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। রাস্তায় রাস্তায় ঢেউয়ের মতো মানুষের স্রোত। এই মুহূর্তে কোটি কোটি চোখ তাকিয়ে আছে হাদির দিকে—তার জীবন, তার আদর্শ, তার আত্মত্যাগের দিকে।”
হাদির কাছে অঙ্গীকার জানিয়ে ড. ইউনূস বলেন, “তুমি যা বলে গেছ, আমরা তা পূরণ করার ওয়াদা করতে এসেছি। এই ওয়াদা শুধু আমাদের নয়—এই দেশের প্রজন্মের পর প্রজন্ম তা বয়ে নিয়ে যাবে। তোমার মানবপ্রেম, তোমার ভদ্রতা, তোমার রাজনৈতিক প্রজ্ঞা—সবকিছুই আজ মানুষের মুখে মুখে প্রশংসিত।”
শেষ মুহূর্তে তিনি বলেন, “হাদি আমাদের কানে এমন এক মন্ত্র রেখে গেছে, যা কোনোদিন স্তব্ধ হবে না। ‘বল বীর, চির উন্নত মম শির’—এই মন্ত্র চিরকাল বাজবে আমাদের হৃদয়ের গভীরে। এই মন্ত্র নিয়েই বাংলাদেশ মাথা উঁচু করে চলবে। কারো কাছে মাথানত করবে না। শহিদ হাদি আজ বড় এক মন্ত্র হয়ে এ জাতির সঙ্গে চিরদিন যুক্ত হয়ে থাকলো।”

Share Button

     এ জাতীয় আরো খবর