April 17, 2026, 11:19 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পিডিনিউজঃ

mostbet

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (বুধবার) রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

বগুড়া : বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু-হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

সিলেট : সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে রাঙ্গামাটি মানুষও জানাজায় অংশ নেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজার সম্প্রচার করা এলইডি টিভির মাধ্যমে রাঙ্গামাটিতে দেখানো হয়। অর্থাৎ টিভিতে সম্প্রচার করা জানাজার সঙ্গে রাঙ্গামাটিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর