April 16, 2026, 7:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিশ্রামে আমলা

বিশ্রামে আমলা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জেতাও হয়ে গেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বেই ফাফ দু প্লেসি বলেছিলেন, শেষ ম্যাচে কিছু পরিবর্তন আসবে। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কথার প্রতিফলন পড়ল সিদ্ধান্তেও। শেষ ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলাকে।

আমলার বদলে ডাক পেয়েছেন এইডেন মারক্রাম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ অভিষেকের পর এবার রঙিন পোশাকেও অভিষেকের অপেক্ষায় তরুণ এই ওপেনার।

টেস্ট, ওয়ানডে-দুই সিরিজেই বাংলাদেশকে যথেষ্ট ভুগিয়েছেন আমলা। দুই টেস্টে করেছেন দুটি সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরির পর দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৮৫।

আমলার জায়গা যিনি নিচ্ছেন, বাংলাদেশের বোলিং বেশ প্রিয় হয়ে উঠেছে তার কাছেও। অভিষেক টেস্টে ৯৭ রানে রান আউট হওয়ার পর দ্বিতীয় টেস্টে মারক্রাম করেছেন ১৪৩। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে করেছেন ৮২।

শেষ ওয়ানডেতে একাদশে দেখা যেতে পারে টেম্বা বাভুমাকেও। গত বছরের সেপ্টেম্বরে অভিষেক ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আর ওয়ানডে খেলার সুযোগই পাননি এই ব্যাটসম্যান।

Share Button

     এ জাতীয় আরো খবর