April 14, 2026, 4:57 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ন্যাক্কারজনক ‘গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদেরকে গভীর রাতে হল থেকে বের করে দেওয়া কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবারসকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন কমনওয়েলথ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে গভীর রাতে হল থেকে সম্পূর্ণ অমানবিক আচরণের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে একটি অন্যতম ন্যাক্কারজনক ও কলঙ্কজনক ঘটনা।

রিজভী বলেন, ছাত্রীদের প্রতি ছাত্রলীগের নির্যাতন জারী রাখার ছাড়পত্র দিয়েছে বর্তমান সরকার। ছাত্রলীগের অপকর্মগুলোর মদদদাতা আওয়ামী সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এতো নিচে নামতে পারে, সেটি দেখে বিবেকবান মানুষ আজ বিস্মিত, হতভম্ব।

এছাড়া ছাত্রলীগের তীব্র সামালোচনা করে তিনি বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি পূর্বে একজন অধ্যক্ষকে এবং পরে এক কোচিং সেন্টার মালিককে চাঁদার দাবিতে যে অমানবিক নির্যাতন করেছে, সেই ভিডিওটিও দেশ-বিদেশের সর্বত্র ভাইরাল হয়ে গেছে। এর আগেও এই ছাত্রলীগ নেতা অবৈধ অস্ত্রসহ ধরা পড়ে। কিন্তু থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। দেখা যাবে সেও ছাত্রলীগের রগ কাটা নেত্রী এশার মতো তিরস্কারের পরিবর্তে পুরস্কৃত হবে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর