February 7, 2026, 10:47 am

সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার

জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী

জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবার একসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। গত শনিবার বিএফডিসিতে এর শুটিং শুরু হয়। এর নির্দেশনা দিয়েছেন পারভেজ আমিন। বিজ্ঞাপনটি নিয়ে তিনি বলেন, জাহিদ হাসান ও মৌসুমী দুজনই দক্ষ অভিনয়শিল্পী। তাদের নিয়ে কাজ করে বেশ ভালো লেগেছে। এ বিজ্ঞাপনের কাহিনি লিখেছেন মাসুম রেজা। আশা করি, ঢাকা আয়কর বিভাগের নতুন এ বিজ্ঞাপনটি সকলে পছন্দ করবেন। জাহিদ হাসান ও মৌসুমী একসঙ্গে চলচ্চিত্রেও কাজ করেছেন। নতুন এ কাজটি নিয়ে জাহিদ হাসান বলেন, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবির পর চলতি বছর ভিশনের পণ্যে সবশেষ মৌসুমীর সঙ্গে কাজ হয়েছে আমার। এবার আয়কর বিভাগের এ কাজটি করলাম। বেশ ভালো হয়েছে কাজটি। মৌসুমী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের এ কাজটি জনসচেতনতা-মূলক। এফডিসি ও হাতিরঝিল এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। ঢাকা আয়কর বিভাগের (কর অঞ্চল-১০)-এর বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, নতুন এ বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবেন। এদিকে, মৌসুমী অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি ছবি আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ডিপজল। অন্যদিকে জাহিদ হাসান টিভি নাটক নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর