January 21, 2026, 3:32 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পাকিস্তানি কাশ্মীরে ‘গুপ্তধন’

পাকিস্তানি কাশ্মীরে ‘গুপ্তধন’

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কাশ্মীর উপত্যকার পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশের মানুষ বলা চলে গুপ্তধনের ওপরই বসে রয়েছে। লাখো রুবি এই অঞ্চলের মাটির নিচে রয়েছে, যার বাজার দর অর্ধ শত কোটি মার্কিন ডলারের কাছাকাছি। কিন্তু সেগুলো তুলতে সেকেলে উপকরণ আর বিনিয়োগের অভাবে সেই গুপ্তধন মাটির নিচেই রেখে দিতে হচ্ছে।

হুমা রিজভি এই অঞ্চলের মূল্যবান পাথর ব্যবসায়ীদের একজন। তিনি বলেন, মিয়ানমারে যে উন্নত মানের রুবি পাওয়া যায়, ঠিক তেমন উন্নত রুবিই পাকিস্তানি কাশ্মীরের মাটির নিচে রয়েছে। তবে অনুন্নত উত্তোলনপ্রক্রিয়া এবং অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগের অভাবের কারণে সম্ভাবনাময় এই অঞ্চলটি পেছনে রয়ে যাচ্ছে।

কাশ্মীর উপত্যকার এই অংশে একটি মাত্র খনি রয়েছে, আর রয়েছে একটি মাত্র অনুসন্ধানস্থল। এখানে সম্ভাব্য রতেœর খোঁজে খনিশ্রমিকেরা খননকাজ চালাচ্ছেন। কিন্তু প্রাদেশিক নির্বাহী কমিটি অনুমোদিত একটি ভূতাত্ত্বিক জরিপ থেকে জানা গেছে, এই অঞ্চলের মাটির নিচে ৪০ হাজার কেজির বেশি রুবি লুকিয়ে রয়েছে। কপার, সোনা ও রুপার মতো অন্য মূল্যবান পদার্থও রয়েছে প্রায় ৫০ হাজার কেজির মতো।

পাকিস্তানি কাশ্মীরের খনি ও শিল্পোন্নয়ন কোম্পানির (একেএমআইডিসি) মহাপরিচালক শহীদ আইয়ুব বলেন, এই অঞ্চলে যে পরিমাণ মূল্যবান পাথর রয়েছে, তা উত্তোলন করা গেলে পুরো এলাকার ভাগ্যই বদলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু এসব পাথর উত্তোলনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি কেনা দরকার বা নতুন খনি খনন করা দরকার, তার ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত অর্থ নেই। ভারতের সঙ্গে বিতর্কিত নিয়ন্ত্রণরেখায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোও সেখানে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর