April 13, 2026, 9:09 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নামিবিয়ায় ‘অ্যানথ্রাক্সে’ শতাধিক জলহস্তীর মৃত্যু

নামিবিয়ায় ‘অ্যানথ্রাক্সে’ শতাধিক জলহস্তীর মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার জাতীয় উদ্যানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘অ্যানথ্রাক্স’ রোগ। এতে শতাধিক জলহস্তীর মৃত্যুর খবর জানা গেছে।

চলতি মাসের ১ তারিখ প্রথম জলহস্তীর মৃত্যুর খবর জানান পার্কের পরিচালকের দায়িত্বে থাকা দেশটির জলবায়ু ও পর্যটক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা জনসন নোকোশো। এরপর দুই সপ্তাহ না পেরুতেই এতে জলহস্তীর মৃত্যুর সংখ্যা ১০৯ এ দাঁড়িয়েছে।

নামিবিয়ার পরিবেশ মন্ত্রী পোহামবা সিফিতা জানিয়েছেন, এরইমধ্যে শতাধিক জলহস্তীর মৃত্যুর খবর মিলেছে। সুনির্দিষ্ট কোনো কারণ উদঘাটন সম্ভব না হলেও সংগৃহীত আলামতে তা অ্যানথ্রাক্স বলে ধারণা করা হচ্ছে।

‘জলহস্তীর মৃত্যুর কারণ অনুসন্ধানে আমাদের পশু চিকিৎসক দল সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ খুঁজে পেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে’।

এদিকে সঙ্গীর মৃত্যুতে পার্কের অন্য জলহস্তী ও প্রাণীদের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা গেছে। অনেক প্রাণী মৃত জলহস্তীগুলোর পাশে শুয়ে সহমর্মিতা জানাচ্ছে।

ন্যাশনাল জিওগ্রাফির নোকোশো বলেছেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি, যদিও বিষয়টি নিশ্চিতে চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত প্রাণীর রক্ত সংগ্রহ করা হয়েছে, যদিও গৃহীত পদক্ষেপ রোগ চিহ্নিতে যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে রোগটি যেনো আর বিস্তার লাভ না করে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর