March 24, 2026, 7:18 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে  এক পাগলীর কোলে  মৃত্যু বাচ্চা উদ্ধার ও দাফন কাফন সম্পন্ন

মহানগর প্রতিনিধি :
রংপুর গত ১৬ই জানুয়ারি  নগরীতে
এক পাগল মহিলার  আগমন ঘটে  গত ৫ দিন ধরে একটি মৃত বাচ্ছা কোলে নিয়ে ঘুরতে থাকে এই সংবাদ পেয়ে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক  বেলায়েত হোসেন বাবু  ও তার মানবাধিকার টিম সহ রংপুর রাজা রাম মোহন মার্কেট কৈলাশ রঞ্জন স্কুল এর পিছনে যাওয়ার পর পাগল মহিলাটার কোলে একটি মৃত বাচ্চা দেখতে পান‌। সংবাদের সত্যতা পেয়ে পাগলী মহিলার কাছ থেকে মৃত বাচ্চাটি উদ্ধারের চেষ্টা করেন।
কিন্তু ওই মহিলা কোন মতেই তার মৃত সন্তান দিতে রাজি হচ্ছিলেন না। উপায় না পেয়ে আরমান নামে এক ব্যক্তির সহযোগিতায় মানবাধিকার টিম ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সহযোগিতা নেন। অবশেষে মানবাধিকার টিম ও পুলিশের সহযোগিতায় পাগলীর কাছ থেকে ঐ মৃত বাচ্চাটি উদ্ধার করা সম্ভব হয়। বাচ্চাটিকে উদ্ধার শেষে  নব নির্বাচিত ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মাসুম পারভেজ এর ব্যবস্থাপনায় বাচ্চাটির দাফন কাপনের ব্যবস্থা করা হয়।  তবে  অত্র অঞ্চলের জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এই আগত মহিলা শহরে এলো বা কি করে আর তার কোলের বাচ্ছাটির মৃত্যু হলো বা কেন। এই নিয়ে অত্র অঞ্চলের সচেতন মহল তদন্ত করে এর মূল রহস্য খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর