April 13, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন ট্রাম্প

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন ট্রাম্প

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবেই তার দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন। গত জুলাইয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ সংক্রান্ত আলোচনা করেছিলেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে ট্রাম্পের এই নির্দেশনার খবর এমন সময় প্রকাশ হলো যখণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে উত্তেজনা চলছে। একইসময় ইরানের পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল নিয়েও রীতিমতো উত্তেজনা চলছে। এনবিসি জানিয়েছে, গত জুলাইয়ে ট্রাম্পকে দেখানো হয়েছিল ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল ৩২ হাজার। কিন্তু সেই সংখ্যা এখন কমে এসেছে। ওই সময় ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টাদের বলেছিলেন, তিনি সেই ৬০ এর দশকের মতো পারমাণবিক অস্ত্র সংখ্যা চান।

প্রসঙ্গত, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে চার হাজার পারমাণবিক ওয়্যারহেড রয়েছে যেগুলো ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা যাবে। গত ফেব্রুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি চান যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা যেন শীর্ষে থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর