April 23, 2026, 7:10 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

৮ ফেব্রুয়ারি সহিংসতায় ৫ মামলা, আসামি ৩৬৮

নিজস্ব প্রতিবেদকঃ

mostbet

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীতে সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে।

সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় ২টি ও রমনা থানায় ৩টি মামলা করে।

মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ ৩৬৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত যাওয়ার পথে পথে এ সব সংঘর্ষের ঘটনা ঘটে।

Share Button

     এ জাতীয় আরো খবর