January 21, 2026, 2:45 am

mostbet
সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পাকিস্তানের কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ
 
এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ
এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে (১৫ মিনিট) বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান লড়াই করে। এই কোয়ার্টারে কেউ গোলের দেখা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে ১টি গোল করে পাকিস্তান। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে তিনটি করে মোট ছয়টি গোল করে পাকিস্তান। তাতে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবেই শেষ হয়।  দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান।  গোলটি করেন আবু মাহমুদ।
বিরতির পর দারুণ ছন্দে ফিরে পাকিস্তান। ৩৪ মিনিট পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। পিসি থেকে গোল আদায় করে নেন আহমেদ সাকিল বাট । পরের মিনিটেই হাসান আলীর শটে আরসলান মোহাম্মদ কাদির গোল করেন (৩-০)। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল ‍পূর্ণ করেন আবু মাহমুদ। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। ৪৭ মিনিটে আহমেদ সাকিল বাট গোল করেন (৫-০)। ৫০ মিনিটে রশিদ মাহমুদ গোলের দেখা পেলে ব্যবধান হয় ৬-০। আর ম্যাচের অন্তিম মুহূর্তে মুহাম্মদ আরসলান কাদির গোল করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর