March 24, 2026, 3:11 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন দেয়ার দাবি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ভারতকে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন দেয়ার দাবি তুলেছেন অনেকেই।মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত ভারতীয় কংগ্রেস সদস্য পিসি শর্মা নিজের টুইটারে লেখেন- বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেটকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন মহেন্দ্র সিং ধোনি। ‘দেশের রত্ন’ মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ইতোমধ্যেই সম্মানিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতরত্ন পেয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার ধোনিকেও ভারতরত্ন দেয়ার দাবি উঠেছে।ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ আর ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে টিম ইন্ডিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট আর ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তার অধিনায়কত্বে ভারত জিতে ১১০টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ।অধিনায়কের মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির।সবশেষ গত বছরের ৯ জুলাই ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছেন তিনি। ৩৮ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের হয়ে ৯০টি টেস্টে ৩৮.০৯ গড়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৪ হাজার ৮৭৬ রান।তবে টেস্টের সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকে একদিনের ক্রিকেটে বেশি সফল ধোনি। ওয়ানডের ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ১০ হাজার ৭৭৩ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৮ ম্যাচে অংশ নিয়ে ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান সংগ্রহ করেছেন ধোনি।ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়ে বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম এমএস ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৮ ম্যাচে কিপিং করে ধোনি স্টাম্পিং করেছেন ১৯৫ জন ব্যাটসম্যানকে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর