April 2, 2026, 4:05 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী
বেন স্টোকস। ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকিটা সময় থাকছেন না বেন স্টোকস

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

বেন স্টোকস। ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকিটা সময় থাকছেন না বেন স্টোকস।পারিবারিক জরুরি কারণে নিউজিল্যান্ডে উড়ে যেতে হয়েছে কিউই বংশোদ্ভূত এই অলরাউন্ডারকে।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।জানা গেছে, ২৯ বছর বয়সি স্টোকসের বাবা ও নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড় জেড স্টোকস খুব অসুস্থ।অনেক দিন ধরেই আছেন হাসপাতালে। সেজন্যই যেতে বাধ্য হয়েছেন ইংলিশ সহ-অধিনায়ক স্টোকস।ফলে, সিরিজের বাকি দুই টেস্টে থাকতে পারবেন না তিনি।সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। স্টোকসের অনুপস্থিতিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে প্রভাব পড়বে। ধারণা করা হচ্ছে, একাদশে জায়গা পাবেন জ্যাক ক্রাওলি।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর