March 30, 2026, 3:09 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বাহরাইনের কাছে বাংলাদেশের হার

বাহরাইনের কাছে বাংলাদেশের হার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হলো হার দিয়ে। বুধবার স্বাগতিক বাহরাইনের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে জর্ডান ৩-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। আগামী শুক্রবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে জর্ডানের সঙ্গে। মানামায় খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণ শক্ত প্রতিরোধ গড়েছিল স্বাগতিকদের সামনে। কিন্তু বিরতির ২ মিনিট আগে আবদুল রহমান সৈয়দ মোহামেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাহরাইনকে পরের গোলের দেখা পেতে বেশ ভুগতে হয়েছে। লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ শেষ পর্যন্ত। কিন্তু ম্যাচের শেষ দিকে আর পেরে ওঠেনি তারা। ৯০তম মিনিটে মোহামেদ দ্বিতীয় গোল করেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আব্দুল্লা নেমের আল মাসায়েদ নাম লিখেন গোলদাতার খাতায়। বাছাইয়ে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ছাড়াও সেরা চার রানার্স আপ দল খেলবে ২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। ১৬ দলের ওই টুর্নামেন্টের অন্য দলটি স্বাগতিক উজবেকিস্তান।

Share Button

     এ জাতীয় আরো খবর