January 13, 2026, 4:07 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

মার্কিন কনসার্টে হামলা : কর্তব্যরত না হয়েও নিহত কয়েকজন পুলিশ

মার্কিন কনসার্টে হামলা : কর্তব্যরত না হয়েও নিহত কয়েকজন পুলিশ

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক  


লাস ভেগাসের কনসার্টে হামলার সময় মার্কিন পুলিশের এমন ক’জন সদস্য নিহত হয়েছেন যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কেন তারা সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সংগীত আয়োজন উপভোগ করতেই তারা সেখানে গিয়ে থাকতে পারেন।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জো লম্বার্ডো জানান, কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। তবে ওই পুলিশ কর্মকর্তারা তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন না। তারা অফ ডিউটিতে ছিলেন। নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ওই ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা গুরুতর আর অন্যজন সামান্য আহত হয়েছেন।
সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। তিনি একাই হামলা চালিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলে ওই হামলাকারীকে হত্যার পর আর কোনও ঝুঁকির আশঙ্কা করছে না পুলিশ। তারা জানিয়েছে, অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয় বলেই আমাদের বিশ্বাস। পুলিশের ধারণা হামলাকারী কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেও জড়িত নয়।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়।
ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, শত শত গুলি করা হয়েছে। লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়। এরইমধ্যে অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীর সহযোগী ম্যারিলু ড্যানলির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। হামলাকারী মান্দালয় বে হোটেলের ৩৩ তলা থেকে গুলি চালিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর