December 5, 2025, 2:06 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি

বুধবার দেশটির আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি কমেছে ঘূর্ণিঝড়টির। আপাতত এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া এর পরবর্তী ৬ ঘণ্টায় শুধু সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে মিগজাউম।

আবহাওয়া দপ্তর আরও জানায়, অন্ধ্রের বাপাতলা ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং খাম্মামের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে মিগজাউম। ঘূর্ণিঝড় হিসাবে দক্ষিণ ভারতের একটি বড় অংশকে ভাসিয়েছে মিগজাউম। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের জেরে বুধবার ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে।

এ ছাড়া বুধবার ভারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ছত্তীশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী ও দক্ষিণ ঊড়িষ্যাতেও।

এর আগে মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে মিগজাউম। শেষ ৬ ঘণ্টায় সমুদ্রের ওপর এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তবে আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

এদিকে মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। ইতোমধ্যে চেন্নাইয়ে মারা গেছেন ১৭ জন।

অপরদিকে বুধবার ঝড়কবলিত রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

 

Share Button

     এ জাতীয় আরো খবর